Tuesday, March 5, 2024

পথ বদলায়

 পথ বদলায়




 নিজের ভেতরে বেঁধেছ নিজেকে
নিজেরই হাজার পাকে,
হাজার আমি-তে ছড়ানো যে আমি
কীভাবে চিনবে তাকে!

আলোর ঝলকে যতটুকু পাও
সে তো শুধু অংশত,
যেখানেই যত ক্ষত জমে ওঠে
হও যতই সংযত!

কোনো বারণ; শুনে না কথা
কোনো কিছুর বিনিময়ে থামেনা,
মন যেন তার নিশ্চুপ হাতিয়ার
কারণে-অকারণে পথ বদলায়